করোনাভাইরাস : তিন মাসের জন্য প্লেক্সে ফ্রি টিভি

২৬ মার্চ, ২০২০ ২২:২৪  
করোনাভাইরাসের জেরে অন্যান্য কোম্পানির বিনামূল্যের সেবা দেয়ার তালিকায় যুক্ত হলো প্লেক্স। কোম্পানিটি সকল ব্যবহারকারীর জন্য আগামী ৩০ জুন পর্যন্ত বিনামূল্যে লাইভ টেলিভিশন সুবিধা দিচ্ছে। খবর এনগ্যাজেট। সেবাটি পেতে ব্যবহারকারীদের একটি টিউনার এবং ওভার-দ্য-এয়ার এন্টেনা থাকতে হবে। এক্ষেত্রে কোনো প্লেক্স পাসওয়ার্ডের প্রয়োজন নেই। তবে ফ্রি অ্যাক্সেসে ডিভিআর সুবিধা থাকছে না। প্লেক্স পাস সাবস্ক্রাইবাররা দুই সপ্তাহের প্রোগ্রামিং গাইড পেলেও ফ্রি গ্রাহকরা পরবর্তী ৪৮ ঘন্টার গাইড পাবেন। ডিবিটেক/বিএমটি